চলাচলের জায়গা সীমিত এবং খাদ্যাভাবের কারণে সম্প্রতি লোকালয়ে বন্য হাতির প্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বন্য হাতি ঢুকে পড়ে। এতে ওই এলাকার অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।
বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৬ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করেছে বন বিভাগ।
সোমবার বিকেলে শেরপুর মধুটিলা রেঞ্জের গোপালপুর বিট কার্যালয়ে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ২১ ব্যক্তিকে এই ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির, নালিতাবাড়ী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, শেরপুর বন্যপ্রাণী অফিসার সুমন সরকার, মধুটিলা ভারপ্রাপ্ত রেজ্ঞ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বিট কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
