‘সাবেক সোভিয়েত দেশগুলোতে পশ্চিমা সামরিক ঘাঁটি থাকতে পারবে না’

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৬:৩৩ পিএম

সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে পশ্চিমারা কোনো সামরিক স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এই খবর দিয়েছে।

লাভরভ আরও বলেন, কিছু ইউরোপীয় দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে তাও রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

লাভরভ আরও বলেন যে, ইউক্রেনও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছিল। যা আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে পূর্বে ধারণকৃত এক বক্তব্যে একথা বলেন লাভরভ।

লাভরভ বলেন, ‘ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত প্রযুক্তি এবং এই জাতীয় অস্ত্র বানানোর উপকরণ রয়েছে। আমরা এই প্রকৃত বিপদের বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারি না’।

ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা রাশিয়ার আক্রমণের প্রতিবাদে ওই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পরে লাভরভ তার এই বক্তব্য রাখেন।

ওই কূটনীতিকরা লাভরভের বক্তৃতার সময়কালে সভা কক্ষের বাইরে বৃত্তাকারে দাঁড়িয়েছিলেন। এসময় তাদের হাতে ইউক্রেনের একটি পতাকা ধরা ছিল।

লাভরভ এই বৈঠকে স্বশরীরে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়ার অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো রাশিয়ার বিমান নিষিদ্ধ করার লাভরভ ওই বৈঠকে যেতে পারেননি।

১৯৯১ সালে রাশিয়ার নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে উত্থান ঘটে ইউক্রেন, বেলারুশসহ ১৫টি রাষ্ট্রের। এর মধ্যে বেশিরভাগ রাষ্ট্রই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে। অন্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে তিক্ততা থাকলেও বেলারুশের সঙ্গে শুরু থেকেই নিবিড় বন্ধুত্ব রয়েছে রাশিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত