পুতিনের আদেশ না মানলে সঙ্গম উপহার দেবেন মডেল!

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৮:১১ পিএম

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ নিয়ে তোলপাড় সারা বিশ্ব। যুদ্ধের প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। যুদ্ধের বিরোধিতা করে বিশ্বের নানা প্রান্তের মানুষ যেমন পথে নেমেছেন, তেমনি ইন্টারনেটেও সোচ্চার হয়েছেন অনেকে। এরই মধ্যে রাশিয়ান সেনাদের উদ্দেশে চমকপ্রদ প্রস্তাব দিয়ে ইন্টারনেটে ভাইরাল হলেন এক মডেল।

লিলি সামার্স নামের সেই প্রাপ্তবয়স্ক মডেল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ নিয়ে বেশ ‘চিন্তিত’। এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি যুদ্ধ নিয়ে বিভিন্ন টুইট করছেন এবং তার টুইটগুলো থেকে স্পষ্ট যে তিনি ইউক্রেনকে সমর্থন করছেন। শুধু তাই নয়, রাশিয়ান সেনাদের থামানোর জন্য লিলি সামার্সের প্রস্তাব, সেনারা যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করেন, তাহলে যারা অস্ত্র তুলবেন না, তাদের সঙ্গে তিনি যৌনতায় মত্ত হবেন।

এখানেই শেষ নয়, ২৭ ফেব্রুয়ারি লিলি সামার্স টুইটে ইউক্রেন সেনাদের জন্যও বিশেষ প্রস্তাব চালু করেছেন। ‘ব্যাড কিটি’ নামের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রত্যেক রাশিয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি একটি করে নগ্ন ছবি দেবেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস হলে তিনি একটি করে নগ্ন ভিডিও দেবেন। আর রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করলে তিনি সেই সেনার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করবেন। তিনি এ বিষয়ে সোচ্চার হলেও তার প্রতিশ্রুতির কতটা বাস্তবে প্রতিফলন ঘটেছে তা অবশ্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত