‘লক্ষ্য ছাড়িয়ে ছুটে চলি অবিরত’- এ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে।
মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মাকসুদুর রহমান।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের সব জোন প্রধান, শাখা প্রধান ও উপশাখা ইনচার্জ ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবার প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতকরণ ও আর্থিক উৎকর্ষ সাধনে এ ব্যাংক অবদান রেখে চলেছে।
