বাস্তবতা মেনে চলুন বৃষ, ভন্ড প্রেমিকের ছলনায় অর্থ খোয়া যেতে পারে তুলার

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮:৫১ এএম

মেষ : জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে শারীরিক সমস্যা দেখা দেবে। সচেতন রূপে চলুন।

বৃষ : বাকপতির কারণে জাতকের ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা দলিলে আর্থিক লেনদেন করবেন না। বাস্তবতা মেনে চলুন।

মিথুন : মেষলগ্নে জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। প্রবীণদের পরামর্শ নিন।

কর্কট : সপ্তমপতির কারণে জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মাবার জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হবেই, বিচক্ষণতার সাথে এড়িয়ে চলুন।

সিংহ : মেষলগ্নে জাত ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়। সাবধান হোন।

কন্যা : অষ্টম স্থানে নবমেশের অবস্থানের ফলে অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক অনৈতিক দৈহিক সম্পর্ক থেকে বিরত থাকুন।

তুলা : পঞ্চমপতি লগ্নের কেন্দ্রে ষষ্ঠপতিযুক্ত হওয়ায় বন্ধুর প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। ভ-প্রেমিকের ছলনায় অর্থ ও স্বর্ণালংকার খোয়া যেতে পারে।

বৃশ্চিক : মঙ্গল বা বুধগ্রহের লগ্নপতিতে দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ-সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।

ধনু : জাতক-জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।

মকর : কণ্ঠে ভৌমেন, পদে শনিনা, ফলে স্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। দেবীর চরণামৃত সেবনে ক্ষতের উপশম হবে।

কুম্ভ : আসন্ন বিবাহসংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী-বিবাহ পূর্বেই পোয়াতি কিনা পরীক্ষা করবেন।

মীন : টাকা লেনদেনের পূর্বেই বিবেচনা করবেন যে, টাকাটি সঠিক কাজে লগ্নি হচ্ছে কিনা। দৈহিক আকর্ষণে আত্মীয়ার কাছ থেকে প্রতারিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত