সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট : ০২ মার্চ ২০২২, ১১:২৪ এএম

সাতক্ষীরা-যশোর সড়কে কাঠবোঝাই ইঞ্জিনভ্যানের ধাক্কায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৩০) নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোট খোকন সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, হাবিবুর রহমান ছোট খোকন প্রতিদিনের মতো সকালে সড়কে হাটতে বের হন। তবে আজ সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনের রাস্তা থেকে হাবিবুর রহমান ছোট খোকন পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি নছিমন (ইঞ্জিনচালিত ভ্যান) সাতক্ষীরা-যশোর সড়কের পথিমধ্যে শিশু হাসপাতালের সামনে পৌঁছালে হাবিবুর রহমান ছোট খোকনকে ধাক্কা দেয়। এ সময় হাবিবুর রহমান ছোট খোকন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত