মৌলভীবাজারের কুলাউড়ায় দেড় মাস ধরে সিতারাম ভর নামে এক বীর মুক্তিযোদ্ধা নিখোঁজ রয়েছেন।
গত ১৪ জানুয়ারি উপজেলার চাতলাপুর চা বাগানের পালকি ছড়া থেকে তিনি নিখোঁজ হন।
এরপর ১০ ফেব্রুয়ারি নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুক্তিযোদ্ধা সীতারাম ভরের ভাতিজা শ্রীরাম ভর।
সীতারাম ভর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মহসিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, বীর মুক্তিযোদ্ধা সীতারাম ভরকে খোঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
