নবম অধ্যায় : ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন
বহুনির্বাচনী
১. রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন?
ক. নবজাগরণে অসামান্য অবদানের জন্য
খ. উচ্চশিক্ষায় শিক্ষিত বলে
গ. পাশ্চাত্য শিক্ষায় পারদর্শী বলে
ঘ. পশ্চিমা শিক্ষায় আগ্রহী বলে
২. তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন কীভাবে?
ক. রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত করে
খ. সামাজিক সংস্কারের মাধ্যমে
গ. ধর্মীয় সংস্কারের মাধ্যমে
ঘ. কৃষকদের জোরপূর্বক আন্দোলনে বাধ্য করে
৩. নিরাপত্তার জন্য কাদের সঙ্গে হালকা অস্ত্র থাকত?
ক. প্রজাদের খ. ফকির-সন্ন্যাসীদের
গ. জমিদারদের ঘ. নীলচাষিদের
৪. বিধবাবিবাহ আইন চালু হয় কত সালে?
ক. ১৮৫৬ খ. ১৮৫৭ গ. ১৮৫৮ ঘ. ১৮৫৯
৫. রেনেসাঁ শব্দের অর্থ কী?
ক. জাগরণ খ. নবজাগরণ গ. সংগ্রাম ঘ. গণ-অভ্যুত্থান
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. খ
