যে চার পরিস্থিতিতে পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়া

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:৪০ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে শেষ পর্যায়ের হামলা চালানোর জন্য প্রস্তুত রাশিয়া। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে শহরের উত্তর অংশ দিয়ে রুশ সেনার বিশাল কনভয় কিয়েভের দিকে এগিয়ে এসেছে। প্রায় ৬৪ কিলোমিটার লম্বা ওই কনভয় ইতিমধ্যেই কিয়েভের সীমান্তে পৌঁছেও গেছে। ফলে পরিস্থিতি যে আরও ভয়ানক হতে চলেছে ছবিতেই তা স্পষ্ট।

ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন। কিয়েভে ঢুকতে রুশ সেনাদের প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে। প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনা থেকে সাধারণ মানুষ। যত প্রতিরোধ বাড়ছে, রাশিয়া যেন ততই হিংস্র হয়ে উঠছে। ফলে পরমাণু হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক মহল।

পারমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিয়ে বিশ্বকে নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৪৫ সালের পর কোনো যুদ্ধে আর এ অস্ত্রের ব্যবহার হয়নি। রাশিয়ার পরমাণু নীতিতে এ ধরনের অস্ত্রকে কেবল ‘ডিটারেন্ট’ হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। চার ধরনের পরিস্থিতির কথা সেখানে বলা হয়েছে, যখন এ অস্ত্র ব্যবহার করা যাবে।

১. রাশিয়া বা তার কোনো মিত্রের সীমানা লক্ষ্য করে যদি অন্য কোনো দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

২. রাশিয়া বা তার কোনো মিত্রের ওপর যদি পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

৩. রাশিয়ার গুরুত্বপূর্ণ কোনো সরকারি বা সামরিক স্থাপনায় হামলার কারণে যদি এর পারমাণবিক সক্ষমতা হুমকির মুখে পড়ে।

৪. প্রথাগত অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ায় আগ্রাসন চালানো হয় এবং তাতে যদি রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

বিবিসি লিখেছে, বর্তমান প্রেক্ষাপটে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কিছুটা হলেও বেড়েছে, তবে এখনও তার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম।

পুতিনের হুমকি যদি শুধু ভয় দেখানোর জন্যও হয়, তারপরও হিসাবের গড়বড় হওয়ার একটি ঝুঁকি সবসময়ই থাকে। কোনো এক পক্ষ যদি অন্য পক্ষের পদক্ষেপের ভুল ব্যাখ্যা করে, অথবা কোনোভাবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইর চলে যায়, তখন তা বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো যদি কোনো ভুল পদক্ষেপ নেয় এবং পুতিনকে রাগিয়ে দেয় তাহলে এমন ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে।

আরও খবর...

যুদ্ধ আরও জোরদার করার আহ্বান জানালেন জেলেনস্কি

আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন পুতিন

রাশিয়ান বিমান বাহিনীর কী হল? বাড়ছে রহস্য!

ইউক্রেনে রক্তপাত অবিলম্বে বন্ধের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ৭ দিনে যা ঘটেছে

কিয়েভের বাসিন্দাদের চলে যেতে বলছে রাশিয়া

থমকে গেছে রুশ সেনা বহর, দাবি যুক্তরাষ্ট্রের

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়াকে যে পরামর্শ দিল চীন

ইউক্রেনের পর মলদোভায় হামলা চালাবে রাশিয়া?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত