বিদেশি প্রতিষ্ঠানগুলির জন্য রাশিয়ার প্রস্তাব: থাকুন, ছাড়ুন বা চাবি দিয়ে দিন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১:০৬ পিএম

রাশিয়ায় বিনিয়োগ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য প্রতিষ্ঠানের। ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর, সেসব বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে দোটানায় পড়েছে তারা।

বিদেশি প্রতিষ্ঠানগুলোকে শুক্রবার কঠিন বার্তা দিয়েছে মস্কো। বিদেশি প্রতিষ্ঠানগুলির জন্য দেশটির আহ্বান- রাশিয়ায় থেকে যাক, নয়তো চলে যাক অথবা প্রতিষ্ঠানের মালিকানা স্থানীয় ব্যবস্থাপনায় বুঝিয়ে দেয়া হোক। রয়টার্স।

ইউক্রেনে সেনা অভিযান শুরুর এক সপ্তাহেরও বেশি সময় পর, এমন বার্তা দেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ। এর আগে, রাশিয়ায় তাদের সম্পদ জব্দ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফরাসি ব্যাংক সোশিয়েট জেনারেল। এটা গোটা করপোরেট বিশ্বের জন্যই একটা সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছিল।

বেলুসভ এক বিবৃতিতে রাশিয়ায় কার্যক্রম চালানো বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাব্য তিনটি পথের কথা বিস্তারিত জানান। চাইলে প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় থেকে স্বাভাবিকভাবেই কাজ করতে পারবে। অথবা বিদেশি শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার রাশিয়ার স্থানীয় অংশীদারদের কাছে হস্তান্তর করতে পারে, পরে তারা আবার ফিরে আসতে পারে। অথবা, রাশিয়ায় সব কাজ পুরোপুরি বন্ধ করে, কর্মীদের ছাঁটাই করে উৎপাদন বন্ধ করে দিতে পারে।

খবরে বলা হয়, রাশিয়ার বেঁধে দেয়া প্রত্যেকটি পথেই অবশ্য ঝুঁকি রয়েছে। রাশিয়ায় থেকে গেলে পশ্চিমাদের কোপানলে পড়তে হতে পারে, স্থানীয়দের কাছে হস্তান্তরের ক্ষেত্রে পরে তা ফিরে পাওয়ার খুব কম নিশ্চয়তাই রয়েছে, আর পুরোপুরি ব্যবসা গুটিয়ে নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে, কিংবা খুব অল্প অর্থে বিক্রি করে দিতে বাধ্য হতে পারে

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত