রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হক সেন্টারে যাত্রা শুরু করেছে ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুম।
মঙ্গলবার ইয়ামাহার এই নতুন ফ্ল্যাগশিপ শো-রুমের উদ্বোধন করা হয়। এই শো-রুমের নিচতলায় সব মডেলের ইয়ামাহা মোটরসাইকেল এবং দ্বিতীয় তলায় ইয়ামাহার মিউজিক ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস্ এর অন্যতম সদস্য হামিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও এসিআই মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক ড. এফ. এইচ. আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
