বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিজিবি ডিজির শ্রদ্ধা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:১১ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। গতকাল শনিবার সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বিজিবিপ্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এই বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রি-মাত্রিক এবং নবজীবন দান করেছেন। এখন আমরা জলে, স্থলে এবং আকাশ পথে আমাদের অপারেশনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছি।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত