এসআই নিয়োগ পরীক্ষায় দেখা হবে কম্পিউটার দক্ষতা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:১২ এএম

উন্নত ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণ এবং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত এবং অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এবারই প্রথমবারের মতো যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা (ঈড়সঢ়ঁঃবৎ ঈড়সঢ়বঃবহপু ঞবংঃ)।

গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (জনসংযোগ) মো. কামরুজ্জামান বলেন, ‘২০২১ সালে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আজ (গতকাল) থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি ঘোষণা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত