ঝালকাঠিতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৩:৪৫ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় ঝালকাঠি প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক মো. জোহর আলী।

দেশ রূপান্তর ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার, ঝালকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক এনটিভি ও কালের কণ্ঠ প্রতিনিধি কে এম সবুজ, সাবেক সভাপতি আ. রশিদ, চিত্ত রঞ্জন দত্ত, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডিবিসি নিউজ প্রতিনিধি তালুকদার আল আমিন, যমুনা টিভি প্রতিনিধি দুলাল সাহা, এশিয়ান টিভি প্রতিনিধি অ্যাড. মানিক আচার্য, বাংলা টিভি প্রতিনিধি রতন আচার্য্য, ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, মানবকণ্ঠ প্রতিনিধি রাজু খান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাংবাদিক কাজী সুমন ও সাংবাদিক খলিলুর রহমানসহ আরও অনেকে।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, দেশ রূপান্তর পত্রিকা নতুন হলেও শুধু তার বস্তুনিষ্ঠ লেখনীর জন্য অল্পদিনেই পাঠকের মনে স্থান করে নিয়েছে। দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএ টিভি প্রতিনিধি ও দৈনিক গাউছিয়া সম্পাদক অলোক সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত