সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী আহত, স্মৃতিশক্তি লোপ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:৩৫ পিএম

অটোরিকশার ধাক্কায় মো. আজিজুল হক নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী আজিজুল ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ক্লাস শেষে মেসে যাওয়ার জন্য আইবিএ ভবনের সামনে দাঁড়ায় আজিজুল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করান তার সহপাঠীরা।

দায়িত্বরত চিকিৎসক জানান, মাথায় চোট পাওয়ায় তার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ঘুমের পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত