কুড়িগ্রামে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:২৩ পিএম

কুড়িগ্রামে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় আকস্মিকভাবে একদল কলেজ ছাত্রী এসে, এ অনুষ্ঠানে যোগ দেন। তারা ও উপস্থিত সাংবাদিকদের হাততালি ও গান গেয়ে পত্রিকাটির শুভ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. আমিসুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম খবরের প্রকাশক ও সম্পাদক ছানালাল বকসি, চ্যানেল আইয়ের প্রতিনিধি শ্যামল ভৌমিক, নিউজ টোয়েন্টিফোর ও সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর, সাংবাদিক দুলাল বোস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত