টাঙ্গাইলে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান প্রমুখ।
পরে দেশ রূপান্তর পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠ বিভিন্ন সংবাদের প্রশংসা করেন।
তারা বলেন, হাজারো গণমাধ্যমের ভিড়ে দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
