রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক তানবিরুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহা. হবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. ওলিউর রহমান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ.ম সাজু, শাহীন স্কুলের রাজশাহী শাখার পরিচালক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশ রূপান্তরের এগিয়ে চলার ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
অনুষ্ঠানে রাজশাহী শহর, বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে কর্মরত সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
