ঠাকুরগাঁওয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সাফল্যের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা আ. লীগের সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, দেশ রূপান্তর প্রতিনিধি ফিরোজ আমিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নাজমুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর অল্প কিছুদিনের মধ্যেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ইতিমধ্যে মানসম্মত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের মণিকোঠায় পৌঁছে গেছে।

বক্তারা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত