‘দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে দেশ রূপান্তর’

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৯:৩৫ পিএম

সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

নগরীর জিন্দাবাজারে কবি নজরুল মিলনায়তনে বিকেলে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, তথ্যের অবাধ ছড়াছড়ির এই সময়ে কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় তা চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিভ্রান্তিকর তথ্য সংবলিত নানা সংবাদ অনলাইনে ভাইরাল হয়। যা অনেক সমস্যা-সংকটের সৃষ্টি করে। এই বাস্তবতায় মূল ধারার গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে হবে। সেই দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে দৈনিক দেশ রূপান্তর।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের লিডিং ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক, সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, লেখক ও গবেষক আল আজাদ।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সিকন্দর আলী, যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা আবদুর রাজ্জাক, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম মেম্বার মোকাদ্দেস বাবুল, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাংবাদিক তালুকদার আনোয়ারুল পারভেজ, উজ্জ্বল মেহেদী, ফয়সল আহমদ বাবলু, সজল ঘোষ, বাপ্পা মৈত্র, ফয়জুল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত