নরসিংদীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:০২ পিএম

‘অন্যায়, অবিচার, দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে দেশ রূপান্তরের প্রতিবেদনগুলো পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সম্ভাবনার সংবাদ করেছে আশান্বিত। এর মাধ্যমে মাত্র তিন বছরে সাহসী সাংবাদিকতায় অনন্য উচ্চতায় পৌঁছেছে দেশ রূপান্তর।’

নরসিংদীতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

নরসিংদী প্রেসক্লাবে রবিবার আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানান প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা।

দেশ রূপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, বিটিএমএ’র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার।

নরসিংদী হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আবদুস সালাম মিয়া, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান ও আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম অনলাইনে আসক্ত। পাঠক পত্রিকায় যে ধরনের সংবাদ প্রত্যাশা করে সেই ধরনের সংবাদ দেশ রূপান্তর প্রকাশ করলে দেশ রূপান্তরের প্রতি মানুষ আসক্ত হবে। এ সময় বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত