আন্তর্জাতিক নারী দিবস: হাইকোর্ট বেঞ্চে নারী আইনজীবীদের অগ্রাধিকার

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০১:১১ পিএম

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিচ্ছেন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ অগ্রাধিকার দিচ্ছেন।

এই বেঞ্চে আজ কার্য দিবসের প্রথমার্ধের কার্যক্রমের পুরো সময়জুড়ে নারী আইনজীবীরা শুনানিতে অগ্রাধিকার পাচ্ছেন।

এ ছাড়াও, আজ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিকেলে চারটার দিকে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সুপ্রিম কোর্টের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হবে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল নারী আইনজীবীদের সম্মানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত