মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, নিহতরা মা-মেয়ে হতে পারে, হত্যার পর মরদেহ দুটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এর মধ্যে এক নারী ও এক মেয়ে শিশু রয়েছে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।
