জাকার্তায় পৌঁছে করোনা পরীক্ষার ফলের অপেক্ষায় হকি দল

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:১৩ এএম

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। জাকার্তার হোটেল সুলতানে অবস্থান করছেন সারোয়ার হোসেন, রাসেল মাহমুদ জিমিরা।

জাকার্তায় পৌঁছে দলের সকল খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, ‘সবার করোনার নমুনা নেওয়া হয়েছে। আশা করছি বুধবারের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব।’

জাকার্তায় ১১-২০ মার্চ অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা। দশ দলের আসরে প্রথম পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গী ওমান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ইরান। ‘এ’ গ্রুপে খেলবে চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, কাজাখস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত