মৌলভীবাজারে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:১৪ পিএম

মৌলভীবাজারে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় সাইফুর রহমান রোডের শাহমোস্তফা গার্ডে সিটিতে দেশ রূপান্তরের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে একটি র‍্যালি বের করা হয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি অশোক কুমার দাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

আলোচনা সভায় বক্তারা দেশ রূপান্তরের সংবাদের মান নিয়ে প্রশংসা করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগো নিউজের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল আজিজ, আজকের পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক রাজন আহমদ, সাইফুল্লাহ হাসান, আমির মিয়া, সীমান্ত দাস, জনি দত্তসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত