কারারক্ষীর বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৮:১৪ পিএম

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত কাজিমউদ্দিন (৪৮) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক নারী (২৩) ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

বুধবার দুপুরে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত কারারক্ষী জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের বাসিন্দা। এর আগে তিনি টাঙ্গাইল জেলখানায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত কাজিমউদ্দিন নারায়ণগঞ্জ জেলা কারাগারের রক্ষী হিসেবে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত কারারক্ষী মামলার বাদীর স্বামীর আত্মীয়। সাত বছর আগে বাদীর বিয়ে হয়। তারা বর্তমানে ফতুল্লা থানা এলাকায় বসবাস করেন। তার স্বামী গার্মেন্টসে চাকরি করেন। সকাল আটটায় বাদীর স্বামী কর্মস্থলে যায় এবং রাত নয়টায় কর্মস্থল থেকে ফেরেন। অভিযুক্ত কারারক্ষী বাদীর আপন চাচা শ্বশুরের ছেলে।

২০২১ সালের ২৩ ডিসেম্বর অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন। এর একদিন পর সকাল নয়টার দিকে তিনি বাদীর বাসায় আসেন। এরপর থেকে প্রতিনিয়ত অভিযুক্ত কারারক্ষী বাদীর বাসায় তার স্বামীর অনুপস্থিতিতে যাতায়াত করতেন।

চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ সকাল নয়টার দিকে অভিযুক্ত কারারক্ষী বাদীর বাসায় আসেন। সে সময় বাদী নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় কৌশলে কারারক্ষী বাদীর সঙ্গে বেশ কিছু ছবি তোলেন। পরবর্তীতে ওই অশ্লীল ছবির হুমকি দিয়ে জানুয়ারি মাসের ১২ তারিখ বেলা সাড়ে ১২টার দিকে বাসায় এসে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্ক করেন। পরে বিভিন্ন সময় আরও শারীরিক সম্পর্ক করেন।

সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ বেলা ১১টার দিকে আবারও জোড়পূর্বক ধর্ষণ করেন। এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত