যারা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: হানিফ

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৭:০৩ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারকে বিব্রত করতে যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ তেলের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রবিবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত), কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ মহিবুর রহমান মানিক, সাংসদ শামিমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন প্রমুখ।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তার ক্ষমতার সবটুকু ব্যবহার করছে। এটা শুধু সরকারের বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়ও। বাজারে অন্যায়ভাবে কোনো হস্তক্ষেপ করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত