সৌদির সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত ইরানের

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০:৩৩ পিএম

সৌদি আরবের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত একটি আউটলেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন গত শনিবার তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে জানিয়েছিলেন, আগামী বুধবার বাগদাদে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে পঞ্চম দফা আলোচনা হবে।

এর মধ্যেই রবিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সঙ্গে সম্পৃক্ত নুরনিউজ জানিয়েছে, কোনো কারণ উল্লেখ না করেই একতরফাভাবে আলোচনা স্থগিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বহুবার বলেছিল যে, দেশটি শিগগিরই আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। ২০১৬ সালে সৌদি আরবে প্রভাবশালী একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত