শর্ত পূরণ না হলে এমপিওভুক্তি নয় : শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:১১ এএম

যোগ্যরা সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘নীতিমালার শর্তপূরণে ব্যর্থ হলে তারা এমপিওভুক্ত হতে পারবে না।’

গতকাল রবিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘অনেক উন্নত দেশে বছরে একটি পরীক্ষা হয়। ফলে পরীক্ষা কম মানে অবমূল্যায়ন নয়। আমাদের শিক্ষার্থীদের মানবিকসহ অন্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। কম পড়া ও পরীক্ষার মধ্যেই দক্ষতা বাড়ে। করোনাকালে সে লক্ষ্য নিয়েই কাজ করতে হবে।’ দীপু মনি বলেন, ‘গবেষণা ছাড়া ঢালাওভাবে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব নয়। গবেষণায় ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে জাতীয়করণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত