সজনে ডাল কাটা নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী নিহত

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:১৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মজনু রহমান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঝাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঝাইপাড়ার গ্রামের কায়েস উদ্দীন ও দানেস উদ্দীনের সঙ্গে প্রতিবেশী আব্দুল মালেকের দীর্ঘদিনের দ্বন্দ্ব। মালেকের একটি ঘরের ওপর থাকা কায়েস-দানেসদের একটি সজনে গাছের ডাল কাটা নিয়ে গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তাদের প্রতিবেশী মজনু সংঘাত থামাতে এসে হামলার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ঘটনার পর থেকে কায়েস ও দানেস পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত