টিআইবির জলবায়ুবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম

জলবায়ু অর্থায়নে সুশাসন কার্যক্রমের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সাংবাদিকের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

সাভারের ব্র্যাক সিডিএমে গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মশালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন বিষয়ে কাজ করছেন এমন ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ফজলে রাব্বি ছাদেক আহমেদ, দুর্যোগ ফোরামের আহ্বায়ক গওহার নাইম ওয়ারা, এমআরডিআইয়ের অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু), ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকি রয়, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর-ই-আলম, টিআইবির ওএন্ডসি বিভাগের কো–অর্ডিনেটর মোহাম্মদ তাওহিদুল ইসলাম এবং টিআইবির ক্লাইমেট ফাইন্যান্স পলিসি ইনটিগ্রিটি প্রোগ্রাম ম্যানেজার মো. মাহফুজুল হক।

কর্মশালায় জলবায়ু অর্থায়নে ও প্রকল্পের বিষয়ে ধারণা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ধাপ ও কৌশল নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি রোধের পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত