মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনল সহস্রাধিক শিক্ষার্থী

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:৫৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মুখে বিরত্বগাথা কাহিনী শুনল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে কয়েক শত মুক্তিযোদ্ধার একটি রোড শো মানিকগঞ্জ শহর থেকে শুরু হয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। এসময় মুক্তিযোদ্ধাদের মুখে বিরত্বগাথা কাহিনী শোনে শিক্ষার্থীরা। পরে উপজেলার ৯টি ইউনিয়ন প্রদক্ষিণ করার উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে যায় মুক্তিযোদ্ধার দল।

দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মুমিন উদ্দিন খান, জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া, হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাকা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত