ভারতকে হারিয়ে বাংলাদেশের রোমান-নাসরিনের সোনা জয়

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০২:৪৫ পিএম

আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে ভারততে হারিয়ে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি।

শনিবার থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের জুটির বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জিতে সোনা অর্জন করল বাংলাদেশ। মালয়েশিয়ার হাতের উঠেছে ব্রোঞ্জ।

এই ইভেন্টের শেষ আটে স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে ৬-০ সেট পয়েন্টে হারায় রোমান-নাসরিন জুটি। এরপর সেমিফাইনালে কাজাখস্তানের জুটিকে ৬-০ সেট পয়েন্টে হারান এই দুই আর্চার।

আরও একটি সোনা জয়ের সুযোগ রয়েছে নাসরিনের। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভের এককের ফাইনালের আগেই সোনা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। যেখানে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত