সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে ছিলেন না কুইন্টন ডি কক। মাঠের বাইরে বসে দলের হার দেখতে হয়েছে তাকে। তবে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরেই ব্যাটে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক।
শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের কোনো সুবিধা করতে না দিয়ে পাওয়ারপ্লে’র প্রথম ১০ ওভারে ফিফটি তুলে নিয়েছেন ডি কক। ২৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম ফিফটি উদ্যাপন করেন তিনি।
বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে বিনা উইকেটে ৮২ রান করেছে দ. আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার ডি কক (৫৮) ও জানেমান মালান (২২)। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার আরও ১১৩ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেনের ফিফটি ৯ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। আজ জিতলে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরবে দ. আফ্রিকা।
