বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

দ্বিপক্ষীয় অনুশীলন শুরু দুই দেশের সেনাবাহিনীর

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৩:১৬ এএম

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের ওপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপক্ষীয় অনুশীলন শুরু হয়েছে। যৌথ এ অনুশীলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।

গতকাল রবিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং (বিপসটে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সারসাইজ টাইগার লাইটিং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স¤পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ক্ষেত্র।

আরও বক্তব্য দেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড মেজর জেনারেল মাইকেল ই. স্টেনসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত