করোনায় মৃত্যুহীন আরও একটি দিন, শনাক্ত ১২১

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৫:২৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন।

২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত