নবম অধ্যায় : ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ,নবজাগরণ ও সংস্কার আন্দোলন
বহুনির্বাচনী
১. সন্ন্যাসীদের নেতার নাম কী?
ক. ভবানী পাঠক খ. মজনু শাহ
গ. মাদার বকশ্ ঘ. চেরাগ আলী শাহ
২. রাজা রাম মোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয়, কারণ-
i. সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন
ii. কুসংস্কারমুক্ত সমাজ গঠনে কাজ করেন
iii. ব্রিটেন থেকে ভারতের জনগণকে আধুনিক চিন্তার পরামর্শ দেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামরুন নাহার ঊর্মি বড়ই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওই সময়ে পর্দা প্রথার কারণে মুসলিম নারীরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে। তিনি নিজ উদ্যোগে শিক্ষালাভ করেন এবং নারীশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।
৩. কামরুন নাহার ঊর্মির চরিত্রে পাঠ্যবইয়ের কোন নারীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. জাহানারা ইমাম খ. বেগম রোকেয়া
গ. সুফিয়া কামাল ঘ. ফয়জুন্নেসা
৪. উক্ত নারীর প্রচেষ্টায় মুসলিম সমাজে যে পরিবর্তন আসে-
i. সামাজিক ii. নারীশিক্ষার প্রসার ঘটে
iii. আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বেগম রোকেয়ার নারী আন্দোলনের অন্যতম দিক হলো-
i. নারীদের সুশিক্ষিত করা ii. নারীদের সচেতন করা
iii. নারীদের কর্মসংস্থান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বেগম রোকেয়ার সাহিত্যচর্চার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. নারী সমাজ খ. পুরুষ সমাজ
গ. আদিম সমাজ ঘ. আধুনিক সমাজ
৭. ১৮৫৯ খ্রিস্টাব্দে কৃষকরা কীসের চাষ করবে না বলে দৃঢ় সংকল্প করে?
ক. ধান খ. নীল গ. পাট ঘ. আলু
৮. নীলচাষে কৃষকরা রাজি না হলে কী করা হতো?
ক. মামলা খ. আগুনে পুড়িয়ে দিত
গ. অত্যাচার ঘ. হাত পা কেটে দিত
৯. বাংলাদেশের নীল ব্যবসা একচেটিয়া কাদের অধীনে ছিল?
ক. বাঙালি বণিকদের খ. ফরাসি বণিকদের
গ. আরব বণিকদের ঘ. ইংরেজ বণিকদের
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নীলকমলের কৃষকদের জীবনযাত্রা সচ্ছল ছিল না। সবজি ব্যবসায়ীরা তাদের অসচ্ছল জীবনধারার সুযোগ নিয়ে তাদের চড়া সুদে অর্থ প্রদান করে। কিন্তু কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় সবজি চাষিরা ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে প্রতিবাদী হয়ে ওঠে। তারা মিজান মানিকের নেতৃত্বে একত্রিত হয়ে সবজি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
১০. উদ্দীপকটি দ্বারা কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত করা হয়েছে?
ক. সিপাহী বিদ্রোহ খ. অন্ধকূপ হত্যা
গ. নীল বিদ্রোহ ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
১১. উক্ত ঘটনাটি দ্বারা প্রকাশিত ঐতিহাসিক বিদ্রোহটির মধ্যে ঘটেছিল-
i. চাষিদের মেরে ফেলা
ii. নীলকররা বাংলার জমিদার হয়
iii. অর্থ গ্রহণে বাধ্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাংলায় ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল-
i. তিতুমীরের নেতৃত্বে ii. হাজী শরিয়তউল্লাহর নেতৃত্বে
iii. মজনু শাহের নেতৃত্বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. ক
