উখিয়ায় মিনি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট : ২২ মার্চ ২০২২, ১১:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় বালুবাহী মিনি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সঞ্জুর মোর্শেদ।

তিনি জানান, বালু ভর্তি টেকনাফমুখী মিনি ট্রাকের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত