ঢাকা উত্তরের শিক্ষার্থীরা পাবে মেয়র’স স্কলারশিপ

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০২:০০ এএম

‘শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধূলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে সেসব মেধাবী শিক্ষার্থীকে ‘ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ’ দেওয়া হবে।’

গতকাল বুধবার বনানী মডেল স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি’র উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রধানমন্ত্রী যেমন গুরুজনদের সম্মান করেন সেটিকে অনুসরণ করে গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে এবং স্নেহ করতে হবে।’ পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত