খালেদা জিয়ার দুই মামলার চার্জ শুনানি ১১ মে

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০২:০০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন উদযাপন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুই মামলার চার্জ গঠনের শুনানি আবারও পিছিয়ে আগামী ১১ মে ধার্য করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ পৃথক দুই মামলার চার্জ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। খালেদা জিয়া অসুস্থ থাকায় তার নিয়োজিত আইনজীবী সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। অন্যদিকে স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে খালেদা জিয়া দেশের মানচিত্র ও জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগ করে ২০১৬ সালের ৩ নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আদালতে একটি মানহানির মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত