পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য এম. রোস্তম আলীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর আওয়াল কবির জয়। গতকাল বৃহস্পতিবার পাবনার আমলি আদালত-১-এ হাজির হয়ে তিনি অভিযোগ জমা দেন। পরে বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন। আওয়াল কবির জয়ের আইনজীবী আবদুল আজিজ (১) ও চৌধুরী সুলতানা রাজিয়া টুলটুলি এসব তথ্য জানান।
তবে উপাচার্যের মেয়াদকালে আওয়াল কবির জয়ের স্ত্রীকে অবৈধভাবে নিয়োগ স্থায়ী না করায় প্রতিশোধ নিতেই মামলা করা হয়েছে বলে দাবি অধ্যাপক রোস্তম আলীর।
