কক্সজারের টেকনাফে উপজেলার সেন্টমার্টিন সৈকতে ১২০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেরিন পার্ক হ্যাচারি এলাকায় সাগরে বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়।
এ সময় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ, পরিবেশ অধিদপ্তরের কর্মী আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
নেকম-এর সুপারভাইজার মাহে আলম সোহাগ জানান, শনিবার কচ্ছপের ১২০টি বাচ্চা সৈকতে অবমুক্ত করা হয়েছে। এর আগে ৬০টি বাচ্চা অবমুক্ত করা হয়েছিল। চলতি বছরে দ্বিতীয় বারের মতো কচ্ছপ অবমুক্ত করা হলো। আগামী মৌসুমে আরও কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হবে।
