মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। দুপুর ১২টায় অ্যাকাডেমিক ভবন-২-এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। দুপুর ২.৩০টায় প্রশাসনিক ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
×
