চার্লটনের পাশে বসলেন কেইন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ইংল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেটের শিষ্যরা জিতেছে ২-১ ব্যবধানে।

ওয়েম্বলিতে সুইসদের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন হ্যারি কেইন। এই গোলে টটেনহাম ফরোয়ার্ড ভাগ বসালেন স্যার ববি চার্লটনের রেকর্ডে।

ইংল্যান্ডের জার্সিতে ৪৯তম গোল পেয়েছেন কেইন। সমান গোল নিয়ে ইংলিশদের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি সাবেক ফরোয়ার্ড চার্লটনও। এই তালিকায় ৫৩ গোল নিয়ে শীর্ষে রেড ডেভিলদের আরেক সাবেক তারকা ওয়েন রুনি।

জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ প্রাপ্য ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। পুরো ম্যাচে বেশ কয়েকটি দুর্দান্ত তিনি। ২২তম মিনিটে জারদান শাকিরির পাশে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। ইংল্যান্ড এই গোল শোধ করে প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে। কনর গালাগেরের অ্যাসিস্টে জাল খুঁজে নেন লুক শ। এরপর ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে কেইনের জয়সূচক গোল।

এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো মার্ক গুয়েহি, কাইল ওয়াকার-পিটার্স ও টাইরিক মিচেলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত