দুদিন বন্ধের পর হিলিতে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩:৩৫ পিএম

টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল শনিবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এর ফলে এ দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ওই দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এ ছাড়া বন্দরের ওয়্যার হাউজ সুপার রেজাউল হকের মৃত্যুতে আজ রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি-বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।

পরে দুপুর ১২টার পর ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত