সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে জালালাবাদ গ্রামের ধানক্ষেতের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীর নাম ফারজানা আক্তার সজ্যোতি। জালালাবাদ ইউনিয়নের জালালাবাদ গ্রামের আব্দুর রহমান পলাশের মেয়ে সে।
তিনি জানান, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে সজ্যোতি’র লাশ গলায় রশি প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ পাঠিয়ে সজ্যোতির লাশ নিয়ে আসা হয় কলারোয়া থানায়।
এই হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য কোনো তথ্য জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
