পারিবারিক কলহে লিপ্ত হবেন সিংহ, অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন বৃশ্চিক

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১:২৫ এএম

মেষ : জাতকের নানাবিধ সমস্যার যোগ রয়েছে। ভ্রমণকালে একাধিকবার বাধা-বিপত্তি দেখা দিতে পারে। তবে শেষ পর্যন্ত ঝামেলা দূর হবে।

বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে যাবে। তবে ঝোঁকের বশে পারিবারিক ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না।

মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা নিজ ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়। হতাশা নয়, সাবধানতা।

কর্কট : অস্তমিত শুμগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে জাতক রক্ষা পাবেন। যাত্রা শুভ।

সিংহ : বুধ লগেড়বর দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।

কন্যা : অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের বেকারত্বের ফলে দাম্পত্যজীবনে অশান্তি দেখা দেবে। তবে স্ত্রীর ভাগ্যে শান্তি নিশ্চিত।

তুলা : “আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ” অর্থাৎ জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধব ও সমাজের নিমড়ববিত্তের সন্তোষ বিধানকারী।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় জাতক অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে আত্মীয়ার সহযোগিতা লাভ করবেন।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের বন্ধু অনেক জুটবে, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত হবে।

মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে জাতকের অর্থোপার্জনের ক্ষেত্রে অপর কারও থেকে সাহায্য পাওয়া যাবে না।

কুম্ভ : লগেড়বর চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে কোনো ব্যবসায়ে লগিড়ব করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।

মীন : ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে জাতকের জীবনে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত