মালয়েশিয়ায় সম্মাননা পেলেন ফায়ার সার্ভিসের ডিজি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৫:১৭ এএম

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনকে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘মেডেল অব অনার’ দিয়েছে। গতকাল বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ বাংলাদেশের ফায়ার সার্ভিসের ডিজির হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। মালয়েশিয়া সফররত ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রথম মহাপরিচালক, যিনি মালয়েশিয়ায় এ সম্মাননা পদকে ভূষিত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্টাফ অফিসার ও সফরসঙ্গী রাহুল দেবনাথ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত