শেয়ারবাজার নিয়ে নারী বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিলো বিআইসিএম

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৯:০২ এএম

নারী বিনিয়োগকারীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

গতকাল বুধবার ইন্সটিটিউটের কম্পিউটার ল্যাবে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর নারী শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য নারীরা।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন।

ইন্সটিটিউটের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ্ উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত