মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:৩৩ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ফকির ওই গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। পেশায় একজন ফুচকা বিক্রেতা হলেও আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজ করতেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনায় নান্নু হাজী নামের একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে ফকিরকান্দি গ্রামে মন্টু ও হারুনের দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুনের দলের জুয়েল নিহত হন।

ফের সহিংসতা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত